হাসান আলী, উসমান খানের পর এবার আরেক পাকিস্তানি পেসার ঝড় তুললেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের পক্ষে প্রথম হ্যাটট্রিক তুলে নিয়েছেন ফাহিম আশরাফ। তাঁর বোলিং-নৈপুণ্যের সঙ্গে শাদাব খানের ব্যাটিংয়ে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান।
ঘটনাবহুল এক টি-টোয়েন্টি ম্যাচ দেখেছে আবুধাবি স্টেডিয়াম। কী ছিল না এই ম্যাচে! হ্যাটট্রিক হয়েছে, দুই ইনিংস মিলিয়ে রানআউট হয়েছেন পাঁচ-পাঁচজন ব্যাটসম্যান। নিরপেক্ষ দর্শকদের রোমাঞ্চ উপভোগের সব উপকরণই ছিল এই ম্যাচে।
টস জিতে ফিল্ডিং করেছেন পাকিস্তান দলপতি সরফরাজ আহমেদ। নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে ১৭ ওভারে ১ উইকেটে ১০৬ রান তোলা শ্রীলঙ্কা ফাহিমের বোলিং-তোপে ধসে পড়ে। শেষ চার ওভারে ১৩ রান তুলতে গিয়ে ৮ উইকেট হারিয়ে বসে থিসারা পেরেরার দল। গুনাতিলকার ফিফটিতে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ১২৯।
১৯তম ওভারের শেষ তিন বলে দাসুন শানাকা, ইসুরু উদানা আর মাহেলা উদাওয়াত্তের উইকেট তুলে নিয়ে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন ফাহিম আশরাফ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি ষষ্ঠ হ্যাটট্রিক; যদিও কোনো পাকিস্তানি বোলারের এই প্রথম। হ্যাটট্রিকে অবশ্য পাকিস্তানিরা যথেষ্ট এগিয়ে। সব ধরনের ক্রিকেট মিলিয়ে এটি পাকিস্তানের পক্ষে ১২তম হ্যাটট্রিক।
জবাবে স্বাগতিকদের শুরুটাও ভালো হয়নি। ১১তম ওভারে শোয়েব মালিক ফিরে গেলে বিপদে পড়ে পাকিস্তান। তাদের সংগ্রহ তখন ৪ উইকেটে ৫৫। অধিনায়ক সরফরাজ ২৬ বলে ২৮ রান করে দলকে অনেকটাই এগিয়ে দেন। কিন্তু তিনি আউট হন ১৮তম ওভারে। শেষ দিকে শাদাব খানের ৮ বলে ১৬ রানের ইনিংসে এক বল হাতে রেখে ম্যাচ জেতে পাকিস্তান। ২-০-তে এগিয়ে থেকে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে তারা। আগামীকাল রোববার লাহোরে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচ দিয়েই আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে পাকিস্তানে।
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনপাকিস্তানের আরেক ‘হ্যাটট্রিকম্যান’ ফাহিম
উত্তরমুছুনহাসান আলী, উসমান খানের পর এবার আরেক পাকিস্তানি পেসার ঝড় তুললেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের পক্ষে প্রথম হ্যাটট্রিক তুলে নিয়েছেন ফাহিম আশরাফ। তাঁর বোলিং-নৈপুণ্যের সঙ্গে শাদাব খানের ব্যাটিংয়ে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান।