পৃষ্ঠাসমূহ

বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭

রোহিঙ্গা ইস্যুতে রাশিয়া ও চীন পাশে আছে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে রাশিয়া ও চীন বাংলাদেশের পাশে আছে। সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়ার প্রতিনিধি রাখাইন সমস্যার সমাধানে আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের কথা বলেছে। চীনের প্রতিনিধিও এ সমস্যার মূল উৎসে যাওয়ার কথা বলেছে।
আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় এখন জোরালোভাবে বাংলাদেশের পাশে আছে। রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে আমরা দীর্ঘদিন ধরে দ্বিপক্ষীয় আঞ্চলিক ও বহুপক্ষীয় ফোরামে নিয়মিত যোগাযোগের পাশাপাশি নেপথ্যে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’
রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে পাঁচ দফা প্রস্তাব ঘোষণার উল্লেখ করে আবুল হাসান মাহমুদ বলেন, বাংলাদেশে কূটনৈতিক প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো—প্রধানমন্ত্রীর পাঁচ দফা প্রস্তাব বাস্তবায়নে বিশ্বব্যাপী জনমত গড়ে তোলা। তাই জাতিসংঘ মহাসচিব ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখা অত্যন্ত জরুরি। এ বিষয়ে বাংলাদেশের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রয়োজন হলে প্রধানমন্ত্রীর বিশেষ দূত রাশিয়া ও চীনে 

খাবারে মাছি বসলে কী হয়?


রাস্তার পাশের একটি দোকানে বসেছেন সিঙ্গারা খেতে। একটা কাঁচামরিচ আর সিঙ্গারা নিয়ে আয়েশ করে সবে মাত্র কামড় বসাতে যাবেন, অমনি একটা মাছি এসে বসে পড়লো আপনার সাধের সিঙ্গারায়। এমন সময় কি করবেন? মাছিটিকে তাড়িয়ে খেয়ে নিবেন নাকি আস্ত সিঙ্গারাটাই ফেলে দিবেন? জেনে নিন খাবারে মাছি বসলে কী হয় সেই সম্পর্কে।
মাছি কী বহন করে?
একটি মাছি সাধারণত একশ’র বেশি প্যাথোজেন বহন করেন। প্যাথোজেন হলো মাইক্রো অর্গানিজম যা রোগ বালাই সৃষ্টি করে। অনেক অস্বাস্থ্যকর স্থানে বসার পরে মাছি উড়ে এসে আপনার খাবারে বসে। ফলে খাবারে মাছির শরীরে লেগে থাকা ব্যাকটেরিয়া, ভাইরাস এবং প্যারাসাইট এগ লেগে যায় যা শরীরের জন্য ঝুঁকিপূর্ণ।

মাছি কী করে?
খুব সাধারণভাবে চিন্তা করলে মনে হয় মাছি হয়তো খাবার খেতে বসেছে। আরেকটি ভালো করে দেখলে মনে হতে পারে একটি পায়ের সঙ্গে আরেকটি পা ঘষছে। কিন্তু মাছি মূলত বমি করে। মাছি খাবারে বসে শেষবার গ্রহণ করা খাবারটি বমি করে খাবারটাকে তরল করার জন্য। তরল করে নিলে খাবার গ্রহণ করা সহজ হয় মাছির জন্য। মাছির পায়ে লেগে থাকা ব্যাকটেরিয়ার থেকেও বমিতে উপস্থিত ব্যাকটেরিয়া আরও ভয়াবহ।
কী করা উচিৎ
মাছি খাবারে বসলেই যে পুরো খাবারটি ছুড়ে ফেলে দিতে হবে এমনটা নয়। খাবারের যেই অংশে বসেছে শুধু সেই অংশটি ছিঁড়ে ফেলে দিলেই আপনি নিরাপদ। এছাড়াও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হলে এসব ব্যাকটেরিয়া সাধারণত কোনো ক্ষতি করতে পারে না। তবে অবশ্যই সাবধান থাকা জরুরী। বাইরের খাবার এড়ানোর পাশাপাশি ঘরের খাবারও ঢেকে রাখুন যেন মাছি বসতে না পারে খাবারে। টাইমস অব ইন্ডিয়া।

মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭

আমিরের কাছে অস্কার গুরুত্বহীন

বলিউড তারকা আমির খান পুরস্কারের ব্যাপারে কখনোই ব্যস্ত হন না। এমনকি কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও দেখা যায় না তাঁকে। তাঁর নতুন ছবি ‘সিক্রেট সুপারস্টার’ নিয়ে প্রচারণার সময় সাংবাদিকদের মুখোমুখি হলেন। আলাপ প্রসঙ্গে জানালেন, অস্কারের মতো পুরস্কারও তাঁর কাছে গুরুত্বহীন।
রাজকুমার রাও অভিনীত ‘নিউটন’ এবার অস্কারে বিদেশি ভাষার ছবি বিভাগে ভারত থেকে মনোনীত হয়েছে। অথচ বাণিজ্যিকভাবে সফল ছবি ‘দঙ্গল’ সেদিক থেকে পিছিয়ে আছে। এ প্রসঙ্গে আমির বলেন, ‘অস্কারের জন্য “দঙ্গল”-এর নাম আমরা প্রস্তাব করিনি। এর আগে আমার আরেকটি ছবি “লগান” অস্কারে গিয়েছিল। অস্কারে যাওয়ার জন্য নীতিমালা কী, তা আমার জানা নেই। ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া একটা কমিটি গঠন করে। চলচ্চিত্র জগতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এ কমিটিতে থাকেন। অস্কারে কোন ছবি যাবে, এই সিদ্ধান্ত তাঁরাই নেন। এটা তাঁদের ব্যাপার। তাঁরাই করুক।’
আমির আরও বলেন, ‘আমাদের এখানে প্রচুর ভালো সিনেমা হচ্ছে। আমার কাছে যে ছবিটা ভালো লেগেছে, আপনার কাছে তা ভালো না-ই লাগতে পারে। এ নিয়ে তর্ক করে লাভ নেই। তাই এসব পুরস্কারে আমি বিশ্বাসী নই।’
তার মানে আপনার কাছে অস্কারের মতো পুরস্কারের কোনো গুরুত্ব নেই? আমির খান বলেন, ‘আমি এসব নিয়ে মাথা ঘামাই না। এমনকি আমার কাছে অস্কারের তেমন গুরুত্ব নেই। তবে এটুকু বলতে পারি, অস্কারে পাঠানোর জন্য কোনো ছবি মনোনীত হলে, ওই ছবির ব্যাপারে মানুষের আগ্রহ বাড়ে।’
‘নিউটন’ ছবি নিয়ে আমির খান বলেন, ‘ছবিটি অস্কারের জন্য মনোনীত হওয়ার পর তা দেখার ব্যাপারে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে। কিন্তু শুরুতে ছবিটিকে ঘিরে সেই উত্তেজনা ছিল না। “নিউটন” যদি অস্কারে প্রথম পাঁচটি ছবির মধ্যে আসে, তাহলে সবার আগ্রহ আরও বাড়বে। আর অস্কার পেলে তো কথাই নেই। তাই আমি বলব, অস্কার শুধু ছবিটি সম্পর্কে মানুষের আগ্রহ বাড়ায়।’
আপনি ‘নিউটন’ দেখেছেন? আমির খান বলেন, ‘না, এখনো দেখা হয়নি। তবে শুনেছি, এটি নাকি খুব ভালো সিনেমা হয়েছে।’
আমির খান প্রযোজিত এবং অভিনীত ‘সিক্রেট সুপারস্টার’ ছবিটি ১৯ অক্টোবর মুক্তি পাবে। অদ্ভেদ চন্দন পরিচালিত ছবিতে অভিনয় করেছেন জাইরা ওয়াসিম।

মোদির প্রশংসায় প্রণব মুখার্জি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেছেন, উনি অসম্ভব পরিশ্রমী। লক্ষ্য স্থির রেখে তা পূরণ করার অদম্য এক বাসনা তাঁর মধ্যে রয়েছে। তাঁর দৃষ্টিশক্তিও খুব স্বচ্ছ। সাবেক রাষ্ট্রপতি বলেছেন, চাহিদা সম্পর্কে প্রধানমন্ত্রীর এক স্পষ্ট ধারণা রয়েছে। কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে কীভাবে তা হাসিল করা যায়, সেটাও তাঁর জানা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আজ মঙ্গলবার প্রণব মুখার্জি এ কথা বলেন। নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করলেও এই সাক্ষাৎকারে প্রণব বাবু বুঝিয়ে দেন, প্রধানমন্ত্রীর কংগ্রেসমুক্ত ভারত গড়ার ডাক নিয়ে তিনি ভিন্নমত পোষণ করেন। 
কংগ্রেস মনোনীত রাষ্ট্রপতি হলেও প্রণব মুখার্জি সম্পর্কে নরেন্দ্র মোদি সব সময় শ্রদ্ধাবনত। গত জুলাই মাসে প্রণব মুখার্জির লেখা বই প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে থিতু হওয়ার সময় প্রতি মুহূর্তে প্রণব বাবুর পরামর্শ নিয়েছি। আমি ভাগ্যবান, তাঁর সাহচর্য পেয়েছিলাম বলে।’ সেই মোদি সম্পর্কে প্রণব বাবুও প্রশংসার ঝুলি উজাড় করে দিয়েছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আগে উনি প্রস্তাব দেন সার্ক সদস্যদেশগুলোর প্রধানদের তিনি আমন্ত্রণ জানাতে চান। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নতিতে তাঁর আগ্রহ যে কতটা ছিল, তা ওই প্রস্তাবের মধ্য দিয়েই বোঝা গিয়েছিল। অভূতপূর্ব প্রস্তাবটি গ্রহণ করতে আমার মনে বিন্দুমাত্র দ্বিধা ছিল না।’
রাজনীতিগত দিক দিয়ে দুজনে দুই মেরুর বাসিন্দা। কিন্তু তা সত্ত্বেও রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে কাজ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কখনো অসুবিধা হয়নি। রাজনৈতিক এই ভিন্নতা সত্ত্বেও দুজনের প্রতি দুজনের ভরসা ও বিশ্বাসের কথা দুজনেই একাধিকবার স্বীকার করেছেন। রাষ্ট্রপতির বিদায়ী ভাষণে প্রণব বাবু বলেছিলেন, আবেগ, তাড়না ও অফুরন্ত জীবনীশক্তি নিয়ে মোদি দেশে পরিবর্তন আনার কাজে নেমেছেন। বিদায় মুহূর্তে নরেন্দ্র মোদি তাঁকে যে চিঠি লিখেছিলেন, তা তাঁর হৃদয় ছুঁয়ে গেছে বলেও মন্তব্য করেছিলেন বিদায়ী রাষ্ট্রপতি। 
এত প্রশংসা সত্ত্বেও প্রণব বাবু কিন্তু ভিন্নমত পোষণ করতে দ্বিধান্বিত হননি। এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট বুঝিয়ে দেন, কংগ্রেসমুক্ত ভারত গড়ার যে ডাক মোদি দিয়েছেন, তার সঙ্গে ব্যক্তিগতভাবে তিনি সহমত নন। সাবেক রাষ্ট্রপতি বলেন, বহুদলীয় গণতন্ত্রে কোনো রাজনৈতিক দলকে নিঃশেষ করা যায় না। তিনি বলেন, প্রতিটি দলই টিকে থাকার আশা নিয়ে আসে। আদর্শ, নীতি, ক্ষমতা ও জনতার চাহিদা অনুযায়ী তাদের ভূমিকা পালন করে।

দুই জেলায় চার মৎস্য কর্মকর্তা আহত

মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জে ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করতে গিয়ে চার মৎস্য কর্মকর্তা আহত হয়েছেন। মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ মামুনুর রশিদ প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
মুন্সিগঞ্জে আহত মৎস্য কর্মকর্তারা জানান, আজ বুধবার ভোররাত চারটায় পদ্মা নদীর লৌহজংয়ের তেওটিয়া অংশে জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে অভিযান পরিচালিত হচ্ছিল। এ সময় একটি সংঘবদ্ধ জেলে দল নিষেধাজ্ঞা অমান্য করে নৌকা থেকে চরে ইলিশ মাছ নামাচ্ছিল। নৌ-পুলিশ, কোস্টগার্ড, থানা-পুলিশ ধাওয়া করলে তারা পিছু হটে যায় এবং পরবর্তী সময় শতাধিক জেলে সংঘবদ্ধ হয়ে অভিযানরত দলকে আক্রমণ করে। আক্রমণকারীরা ইট-পাথর নিক্ষেপ করলে লৌহজংয়ের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রাসেল মোল্লা আহত হন। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হয়। এ বিষয়ে লৌহজং থানায় একটি মামলা হয়েছে।
লৌহজং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাজিব খান প্রথম আলোকে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।’
এদিকে মানিকগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোকসেদুর রহমান এবং দৌলতপুরের উপজেলা মৎস্য কর্মকর্তা তসলিমা আক্তার আজ ভোরে অভিযান পরিচালনার সময় আহত হন। তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ খবর পেয়ে তাৎক্ষণিক অভিযানস্থল পরিদর্শন করেন এবং আহত কর্মকর্তাদের দেখতে যান।

সবার জিবনে একটা ভালোবাসার অপসন থাকে। কারো কাছে হয়তো খাওয়া দাওয়া কারো কাছে বই পড়া। কিংবা কারো কারো নারীর প্রেম কিংবা বহুত কিছু সবার জিবনে আল...