ইয়েমেনের মধ্যাঞ্চলে আইএস জঙ্গিদের দুটি প্রশিক্ষণ ক্যাম্পে মার্কিন বিমান হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার মার্কিন সেনাবাহিনীর বরাত দিয়ে এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, উপজাতীয় নেতাদের বাধার মুখে গ্রামবাসী ওই এলাকায় যেতে পারেনি। আরও হামলার আশঙ্কায় তারা হতাহত ব্যক্তিদের উদ্ধার করতে পারেনি।
স্থানীয় লোকজনের ভাষ্য, দুটি ক্যাম্পই বায়দা প্রদেশে। গত গ্রীষ্মে মার্কিন বিমান হামলায় ইয়েমেনে আইএস–প্রধান আবু বিলাল আল হারবি এবং সংগঠনটির সাবেক মুখপাত্র আবু মোহামেদ আল-আদনানি নিহত হয়। এরপর এই ঘাঁটিগুলোর নাম জানা যায়।
এই প্রথম ইয়েমেন সরকারের সমর্থনে আন্তর্জাতিক জোট আইএস ঘাঁটিতে অভিযান চালানোর ঘোষণা দিয়েছে।
এই অঞ্চলে মার্কিন বাহিনীর তত্ত্বাবধানকারী কেন্দ্রীয় কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, ইয়েমের আল-বায়দা গর্ভানোরেটে আইএসের দুটি প্রশিক্ষণ ক্যাম্পে মার্কিন হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে। সেখানে সন্ত্রাসীরা একে ৪৭, মেশিনগান, রকেটচালিত গ্রেনেড লঞ্চার ও টেকসই প্রশিক্ষণের মাধ্যমে জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছিল।
আইএস ও তাদের জিহাদি প্রতিদ্বন্দী আল-কায়েদা সরকার ও শিয়া হুথিদের মধ্যকার বিরোধের সুযোগ নিয়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। বর্তমানে রাজধানীর সানার নিয়ন্ত্রণ হুতিদের হাতে।
২০১৫ সালের মার্চে শিয়াদের মসজিদে আইএস হামলায় ১৪০ জনের বেশি নিহত হয়েছে। গত ডিসম্বরে এডেনে সংগঠনটির পরিচালিত বড় ধরনের এক হামলায় অন্তত ৪৮ জন সেনা নিহত হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন