পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭

ভারত নিয়ে সত্যি কথাটাই বলে দিল পাকিস্তান

সীমান্ত হোক বা ক্রিকেট, ভারত-পাকিস্তান বৈরিতার যেন শেষ নেই। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগে মামলা ঠুকেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার পিসিবি চেয়ারম্যান নজম শেঠি সত্যি কথাটাই বললেন। ভারতের সঙ্গে খেলতে মুখিয়ে থাকে সব দলই। ভারতকে অতিথি হিসেবে পেলে যে ক্রিকেট-বাণিজ্যে পোয়াবারো!
আইসিসিকে কি জিম্মি করে ফেলেছে বিসিসিআই? এমন প্রশ্নের জবাবে শেঠি বলেছেন, ‌‘আমার মনে হয় না “জিম্মি” শব্দটাই ব্যবহার করতে হবে। ব্যাপারটা হলো, সম্প্রচারকারীরা ভারতীয়। তাদের টাকাটাও বেশি। সব আইসিসি সদস্যই ভারতের সঙ্গে খেলতে চায়, কারণ এতে পয়সা বেশি। আর ভারত নিজেও তো শীর্ষ দল।’
ক্রিকেটে অর্থনৈতিক প্রভাব সম্পর্কে খোলাখুলি কথা বলেছেন শেঠি, ‘ভারত মনে করে, যেহেতু তারা সবচেয়ে বেশি আয়ের জোগান দেয়, তাদেরই সবচেয়ে বেশি পাওয়া উচিত। কিন্তু আমরাসহ বাকি সবারই আইসিসিতে সমান অধিকার।’
আগামী বছর এশিয়া কাপ ও এশিয়ান ইমার্জিং নেশনস কাপ আয়োজনের কথা ছিল পাকিস্তানের। কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) হঠাৎ করেই এ আয়োজন স্থগিত করেছে। স্বাভাবিকভাবেই এতে অসন্তুষ্ট পিসিবি। তবে বিসিসিআইয়ের বিরুদ্ধে মামলা করার জের ধরে কটু কথাও শুনতে হয়েছে তাদের। ভারতের সঙ্গে খেলার জন্য পাকিস্তান কেন এত মরিয়া? শেঠি বলেছেন, ‘এটা সে রকম কিছু নয়। এটা অধিকারের প্রশ্ন। ১০০ থেকে ১৫০ মিলিয়ন ডলার আয়ের ব্যাপার, যা কোনোভাবেই আমাদের ছাড়া উচিত নয়।’
ভারত-পাকিস্তান ম্যাচের গুরুত্ব ব্যাখ্যা করে যোগ করেছেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচের চেয়ে বড় কিছু তো নেই। আমরা শুধু এটাই চাই যে তারা তাদের কথা রাখুক। ওয়াদা পূরণ করতে না পারলে তাদের চুক্তি করাই উচিত হয়নি।’
শেঠি যত যাই বলুন, ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হওয়া এখন বিসিসিআইয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। ক্রিকেট-বাণিজ্যের যুগে তেতো সত্যটা হয়তো পরিষ্কার হয়েছে পিসিবি সভাপতির কথায়। কিন্তু তাতে তো আর পরিস্থিতি বদলাচ্ছে না!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সবার জিবনে একটা ভালোবাসার অপসন থাকে। কারো কাছে হয়তো খাওয়া দাওয়া কারো কাছে বই পড়া। কিংবা কারো কারো নারীর প্রেম কিংবা বহুত কিছু সবার জিবনে আল...